যিহোশূয় 11

সেয়ীরের দিকে উঠে যাওয়া হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত লেবানন উপত্যকার বায়াল-গাদ পর্যন্ত দখল করলেন। তিনি সেখানকার সব রাজাকে বন্দি করে তাদের হত্যা করলেন।

Joshua 11:17 (UKJV) Even from the mount Halak, that goes up to Seir, even unto Baalgad in the valley of Lebanon under mount Hermon: and all their kings he took, and stroke them, and slew them.

15সদাপ্রভু তাঁর দাস মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, মোশিও যিহোশূয়কে তেমনই আদেশ দিয়েছিলেন, ও যিহোশূয় তা পালন করলেন; সদাপ্রভু মোশিকে যেসব আদেশ দিয়েছিলেন, যিহোশূয় তার কোনোটিই অসম্পূর্ণ রাখেননি।

16অতএব যিহোশূয় সমগ্র এই দেশ: পার্বত্য প্রদেশ, সমগ্র নেগেভ, গোশনের সম্পূর্ণ অঞ্চল, পশ্চিমী পাহাড়ের পাদদেশগুলি, অরাবা এবং ইস্রায়েলের পর্বতগুলি ও সেগুলির পাদদেশগুলি,

17সেয়ীরের দিকে উঠে যাওয়া হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত লেবানন উপত্যকার বায়াল-গাদ পর্যন্ত দখল করলেন। তিনি সেখানকার সব রাজাকে বন্দি করে তাদের হত্যা করলেন।

18দীর্ঘদিন ধরে যিহোশূয় এসব রাজার বিরুদ্ধে যুদ্ধ চালালেন।

19গিবিয়োনে বসবাসকারী হিব্বীয়রা ছাড়া, আর কোনও নগর সেই ইস্রায়েলীদের সঙ্গে মৈত্রীচুক্তি করেনি, যারা যুদ্ধে তাদের সবাইকে পরাজিত করেছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.