যিহোশূয় 15

তা ইক্রোণের উত্তরপ্রান্তের ঢালের দিকে গিয়ে, শিক্করোণের দিকে ফিরল, পরে বালা পর্বত অতিক্রম করে যব্‌নিয়েলে পৌঁছাল। সীমানাটি সমুদ্রে গিয়ে শেষ হল।

Joshua 15:11 (UKJV) And the border went out unto the side of Ekron northward: and the border was drawn to Shicron, and passed along to mount Baalah, and went out unto Jabneel; and the activities out of the border were at the sea.

9পর্বতচূড়া থেকে সেই সীমানা নিপ্তোহের জলরাশির উৎসের দিকে এগিয়ে গিয়ে, ইফ্রোণ পর্বতের নগরগুলিতে বের হল এবং বালার (অর্থাৎ, কিরিয়ৎ-যিয়ারীমের) দিকে নেমে গেল।

10পরে তা পশ্চিমদিকে বাঁক নিয়ে বালা থেকে সেয়ীর পর্বতের দিকে গিয়ে, যিয়ারীম পর্বতের (অর্থাৎ, কসালোনের) উত্তরপ্রান্তের ঢাল বেয়ে বেত-শেমশ পর্যন্ত গেল ও তিম্না অতিক্রম করল।

11তা ইক্রোণের উত্তরপ্রান্তের ঢালের দিকে গিয়ে, শিক্করোণের দিকে ফিরল, পরে বালা পর্বত অতিক্রম করে যব্‌নিয়েলে পৌঁছাল। সীমানাটি সমুদ্রে গিয়ে শেষ হল।

12পশ্চিম সীমানা হল ভূমধ্যসাগরের উপকূল এলাকা। গোষ্ঠী অনুসারে এই হল যিহূদা সন্তানদের চারপাশের সীমানা।

13তাঁর প্রতি দত্ত সদাপ্রভুর আদেশানুসারে যিহোশূয় যিফূন্নির ছেলে কালেবকে যিহূদায় একটি অংশ—কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ, হিব্রোণ দিলেন। (অর্ব ছিলেন অনাকের পূর্বপুরুষ)

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.