22কিবসয়িম ও বেথ-হোরোণ—মোট চারটি নগর।
23সেই সঙ্গে দান গোষ্ঠী থেকে তারা পেল: চারণভূমিসহ ইল্তকী, গিব্বথোন,
24অয়ালোন ও গাৎ-রিম্মোণ—এই চারটি নগর।
25মনঃশির অর্ধ গোষ্ঠী থেকে তারা পেল: চারণভূমিসহ তানক ও গাৎ-রিম্মোণ—এই দুটি নগর।
26চারণভূমিসহ এই দশটি নগর কহাতীয়দের অবশিষ্ট গোত্রদের দেওয়া হল।