1এরপর বহুদিন পার হয়ে গেল এবং সদাপ্রভু ইস্রায়েলের চারপাশের সমস্ত শত্রু থেকে তাদের বিশ্রাম দিলেন। যিহোশূয় সেই সময় অতি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন।
2তিনি ইস্রায়েলীদের সবাইকে—সমস্ত প্রাচীন, নেতা, বিচারক ও কর্মকর্তাদের—ডেকে পাঠালেন ও তিনি তাঁদের বললেন: “আমার অনেক বয়স হয়েছে।
3তোমরা নিজেরা দেখেছ, তোমাদের জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সমস্ত জাতির প্রতি কী করেছেন; তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করেছেন।
4জর্ডন নদী থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত যেসব জাতিকে আমি ধ্বংস করেছি ও যারা এখনও বাকি আছে, মনে করে দেখো, তাদের সেই দেশ আমি কীভাবে তোমাদের মধ্যে উত্তরাধিকাররূপে বণ্টন করে দিয়েছি।