যিহোশূয় 23

তোমরা নিজেরা দেখেছ, তোমাদের জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সমস্ত জাতির প্রতি কী করেছেন; তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করেছেন।

Joshua 23:3 (UKJV) And all of you have seen all that the LORD your God has done unto all these nations because of you; for the LORD your God is he that has fought for you.

1এরপর বহুদিন পার হয়ে গেল এবং সদাপ্রভু ইস্রায়েলের চারপাশের সমস্ত শত্রু থেকে তাদের বিশ্রাম দিলেন। যিহোশূয় সেই সময় অতি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন।

2তিনি ইস্রায়েলীদের সবাইকে—সমস্ত প্রাচীন, নেতা, বিচারক ও কর্মকর্তাদের—ডেকে পাঠালেন ও তিনি তাঁদের বললেন: “আমার অনেক বয়স হয়েছে।

3তোমরা নিজেরা দেখেছ, তোমাদের জন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সমস্ত জাতির প্রতি কী করেছেন; তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করেছেন।

4জর্ডন নদী থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত যেসব জাতিকে আমি ধ্বংস করেছি ও যারা এখনও বাকি আছে, মনে করে দেখো, তাদের সেই দেশ আমি কীভাবে তোমাদের মধ্যে উত্তরাধিকাররূপে বণ্টন করে দিয়েছি।

5তোমাদের ঈশ্বর সদাপ্রভু স্বয়ং অবশিষ্ট ওই জাতিদের তোমাদের পথ থেকে তাড়িয়ে দেবেন। তিনি তোমাদের সামনে থেকে তাদের বিতাড়িত করবেন, আর তোমরা তাদের দেশের দখল নেবে, যেমন তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.