যিহোশূয় 3

তবে তোমরা এখন ইস্রায়েলী গোষ্ঠীসমূহের মধ্য থেকে বারোজন পুরুষকে বেছে নাও। প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেবে।

Joshua 3:12 (UKJV) Now therefore take you twelve men out of the tribes of Israel, out of every tribe a man.

10আর যিহোশূয় বললেন, “তোমরা এভাবে জানতে পারবে যে, জীবন্ত ঈশ্বর তোমাদের মধ্যে আছেন আর তিনি নিশ্চিতরূপে তোমাদের সামনে থেকে কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দের তাড়িয়ে দেবেন।

11দেখো, সমস্ত পৃথিবীর প্রভুর নিয়ম-সিন্দুক তোমাদের আগে জর্ডন নদীতে যাবে।

12তবে তোমরা এখন ইস্রায়েলী গোষ্ঠীসমূহের মধ্য থেকে বারোজন পুরুষকে বেছে নাও। প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেবে।

13আর যে মুহূর্তে সদাপ্রভুর—সমস্ত পৃথিবীর প্রভুর—সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডন নদীতে পা রাখবেন, নিচের দিকে বয়ে যাওয়া এর জলরাশি বিচ্ছিন্ন হয়ে স্তূপীকৃত হয়ে যাবে।”

14অতএব লোকেরা যখন জর্ডন নদী পার হওয়ার জন্য শিবির তুলে ফেলল, যাজকেরা নিয়ম-সিন্দুক তুলে নিয়ে লোকদের আগে আগে চললেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.