1যখন সমগ্র জাতি জর্ডন নদী পার হয়ে গেল, তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন,
2“তুমি প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন করে, মোট বারোজনকে লোকদের মধ্য থেকে বাছাই করো,
3ও তাদের বলো, যেখানে যাজকেরা দাঁড়িয়েছিলেন, অর্থাৎ জর্ডন নদীর মাঝখান থেকে তারা যেন বারোটি পাথর তুলে আনে ও তোমার সাথে থেকে সেগুলি বহন করে যেখানে তোমরা আজ রাতে থাকবে, সেখানে এনে ফেলে।”
4তাই যিহোশূয় যে বারোজনকে ইস্রায়েলীদের প্রত্যেক গোষ্ঠীর মধ্য থেকে এক একজন করে নিযুক্ত করলেন, তাদের একসাথে ডেকে নিলেন,