যিহোশূয় 4

আর যিহোশূয় জর্ডন নদী থেকে তুলে আনা সেই বারোটি পাথর গিল্‌গলে স্থাপন করলেন।

Joshua 4:20 (UKJV) And those twelve stones, which they took out of Jordan, did Joshua pitch in Gilgal.

18তখন যাজকেরা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করে নদী থেকে উপরে উঠে এলেন। তাঁরা শুকনো ভূমিতে পা রাখামাত্র, জর্ডন নদীর জলরাশি স্বস্থানে ফিরে গেল এবং আগের মতোই সমস্ত তীরের উপরে প্লাবিত হল।

19প্রথম মাসের দশম দিনে, লোকেরা জর্ডন নদী পার হয়ে যিরীহোর পূর্ব সীমায় গিল্‌গলে শিবির স্থাপন করল।

20আর যিহোশূয় জর্ডন নদী থেকে তুলে আনা সেই বারোটি পাথর গিল্‌গলে স্থাপন করলেন।

21তিনি ইস্রায়েলীদের বললেন, “ভাবীকালে যখন তোমাদের বংশধরেরা তাদের বাবাদের জিজ্ঞাসা করবে, ‘এই পাথরগুলির তাৎপর্য কী?’

22তাদের বোলো, ইস্রায়েল শুকনো ভূমি দিয়ে জর্ডন নদী পার হয়েছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.