যিহূদা 1

কিন্তু এই লোকেরা যা বোঝে না, সেইসব বিষয়ের তীব্র নিন্দা করে। বিবেচনাহীন পশুর মতো সহজাত প্রবৃত্তির বশে যা খুশি তারা তাই করে, আর সেভাবেই নিজেদের ধ্বংস ডেকে আনে।

Jude 1:10 (UKJV) But these speak evil of those things which they know not: but what they know naturally, as brute beasts, in those things they corrupt themselves.

8সেই একইভাবে, এসব লোকেরা—যারা তাদের স্বপ্ন থেকে অধিকার দাবি করে—নিজেদের শরীরকে কলুষিত করে, কর্তৃত্বকে অগ্রাহ্য করে ও দিব্যজনেদের নিন্দা করে।

9এমনকি, প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির মৃতদেহ নিয়ে দিয়াবলের সঙ্গে বাদ-প্রতিবাদ করেছিলেন তখনও তিনি তার বিরুদ্ধে কোনো নিন্দাসূচক অভিযোগ উত্থাপন করার সাহস দেখাননি, কিন্তু বলেছিলেন, “প্রভু তোমাকে তিরস্কার করুন!”

10কিন্তু এই লোকেরা যা বোঝে না, সেইসব বিষয়ের তীব্র নিন্দা করে। বিবেচনাহীন পশুর মতো সহজাত প্রবৃত্তির বশে যা খুশি তারা তাই করে, আর সেভাবেই নিজেদের ধ্বংস ডেকে আনে।

11তাদেরকে ধিক্! তারা কয়িনের পথ বেছে নিয়েছে; তারা টাকার লোভে বিলিয়মের দেখানো ভুল পথে দ্রুত ছুটে চলেছে; তারা কোরহের মতো বিদ্রোহ করে ধ্বংস হয়েছে।

12এই লোকেরা তোমাদের সব প্রীতিভোজে কলঙ্ক নিয়ে আসে, তোমাদের সঙ্গে খাওয়াদাওয়া করার সময় এদের সামান্যতমও বিবেক-দংশন হয় না। এরা এমন পালক, যারা কেবলমাত্র নিজেদেরই পেটপূজা করে। এরা বাতাসে উড়ে চলা বৃষ্টিহীন মেঘের মতো; হেমন্ত ঋতুর গাছ, ফলশূন্য ও মূল থেকে উপড়ানো—দু-বার মৃত।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.