বিচারকর্তৃগণ 12

গিলিয়দীয়রা ইফ্রয়িম অভিমুখী জর্ডন নদীর পারঘাটগুলি নিজেদের নিয়ন্ত্রণে আনল, এবং যখনই ইফ্রয়িমের কোনো পলাতক লোক এসে বলত, “আমাকে ওপারে যেতে দাও,” গিলিয়দীয়রা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?” সে যদি উত্তর দিত, “না,”

Judges 12:5 (UKJV) And the Gileadites took the passages of Jordan before the Ephraimites: and it was so, that when those Ephraimites which were escaped said, Let me go over; that the men of Gilead said unto him, Are you an Ephraimite? If he said, Nay;

3আমি যখন দেখলাম যে তোমরা সাহায্য করবে না, তখন আমি প্রাণ হাতে করে অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য ওপারে গেলাম, এবং সদাপ্রভু তাদের উপরে আমাকে বিজয়ী করেছেন। তাই আজ কেন তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ?”

4পরে যিপ্তহ গিলিয়দীয় লোকজনদের সমবেত করে ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করলেন। গিলিয়দীয়রা তাদের আঘাত করল কারণ ইফ্রয়িমীয়রা বলেছিল, “ওহে গিলিয়দীয়রা, তোমরা ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর দলত্যাগী লোক।”

5গিলিয়দীয়রা ইফ্রয়িম অভিমুখী জর্ডন নদীর পারঘাটগুলি নিজেদের নিয়ন্ত্রণে আনল, এবং যখনই ইফ্রয়িমের কোনো পলাতক লোক এসে বলত, “আমাকে ওপারে যেতে দাও,” গিলিয়দীয়রা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?” সে যদি উত্তর দিত, “না,”

6তখন তারা বলত “ঠিক আছে, বলো ‘শিব্বোলেৎ।’ ” সে যদি বলত, “সিব্বোলেৎ,” যেহেতু সেই শব্দটি সে ঠিকঠাক উচ্চারণ করতে পারত না, তখন তারা তাকে ধরে জর্ডন নদীর পারঘাটেই হত্যা করত। সেই সময় 42,000 ইফ্রয়িমীয়কে হত্যা করা হল।

7যিপ্তহ ছয় বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মারা গেলেন এবং গিলিয়দের একটি নগরে তাঁকে কবর দেওয়া হল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.