19আকাশের ঈগল পাখিদের চেয়েও আমাদের পশ্চাদ্ধাবনকারীরা দ্রুতগতিসম্পন্ন ছিল; তারা পর্বতগুলির উপরেও আমাদের তাড়া করে গেছে, আর মরুভূমিতে আমাদের জন্য ওৎ পেতে থেকেছে।
20যিনি সদাপ্রভুর অভিষিক্ত, আমাদের জাতির প্রাণস্বরূপ, তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন। আমরা ভেবেছিলাম যে তাঁরই ছায়ায় আমরা জাতিগুলির মধ্যে জীবনযাপন করব।
21ঊষ দেশে বসবাসকারী, ইদোম-কন্যা, আনন্দ করো ও উল্লসিত হও। কিন্তু তোমার কাছেও সেই পানপাত্র আসবে; তুমিও মত্ত হবে ও নগ্ন হবে।
22সিয়োন-কন্যা, তোমার শাস্তির দিন শেষ হবে; তোমার নির্বাসনের দিন তিনি আর বিলম্বিত করবেন না। কিন্তু ইদোম-কন্যা, তোমার পাপের শাস্তি তিনি দেবেন ও তোমার সমস্ত দুষ্টতা অনাবৃত করবেন।