27যেসব পশু চার পায়ে গমনাগমন করে, যে পশুরা থাবা ফেলে চলে, তোমাদের পক্ষে ওরা অশুচি। ওদের মৃতদেহ যে কেউ স্পর্শ করবে, সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
28তাদের মৃতদেহ যদি কেউ তুলে নেয়, তার পরিধান তাকে ধুতেই হবে, এবং সন্ধ্যা অবধি সে অশুচি থাকবে। এই পশুগুলি তোমাদের পক্ষে অশুচি।
29“ ‘ভূমিতে বিচরণকারী পশুরা তোমাদের পক্ষে অশুচি, যেমন বেজি, ইঁদুর, বড়ো চেহারার যে কোনো ধরনের টিকটিকি,
30গোসাপ, নীল টিকটিকি, মেটে গিড়গিটি, সবুজ টিকটিকি ও কাঁকলাশ।
31এগুলির মধ্যে যেগুলি ভূমিতে চলে, তোমাদের পক্ষে সেগুলি অশুচি। ওদের মৃতদেহ যে কেউ স্পর্শ করবে, সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।