38কিন্তু বীজের উপরে যদি জল ছিটানো হয় ও সেগুলির উপরে মৃতদেহ পড়ে যায়, তাহলে তোমাদের পক্ষে তা অশুচি।
39“ ‘তোমাদের ভোজনযোগ্য কোনো পশু যদি মরে এবং যদি কেউ মৃতদেহটি স্পর্শ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে।
40মৃতদেহগুলির কিছুটা যদি কেউ ভোজন করে, সে তার পরিধান অবশ্যই ধুয়ে দেবে এবং সন্ধ্যা পর্যন্ত সে অশুচি থাকবে। যদি কেউ মৃতদেহ বহন করে তাহলে তাকে তার পরিধান অবশ্যই ধুয়ে দিতে হবে এবং সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
41“ ‘ভূমিতে গমনশীল সমস্ত প্রাণী ঘৃণিত; তাদের মাংস ভক্ষণ করা নিষিদ্ধ।
42ভূমিতে গমনশীল কোনো প্রাণী তোমরা ভোজন করবে না; হতে পারে তারা পেটে অথবা চার পায়ে কিংবা ততোধিক পায়ে ভর দিয়ে চলে; সেগুলি ঘৃণিত।