11“হারোণ নিজের পাপার্থক বলিরূপে বাছুর আনবে এবং তার ও তার কুলের পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং আপন পাপার্থক বলিদানার্থে সে বাছুরটিকে বধ করবে।
12সদাপ্রভুর সামনের বেদি থেকে সে জ্বলন্ত কয়লাপূর্ণ ধূপাধার নেবে এবং পূর্ণ দুই মুঠো চূর্ণীকৃত সুগন্ধি ধূপ নিয়ে পর্দার পিছনে রাখবে।
13সদাপ্রভুর সামনে আগুনের মধ্যে সে ধূপ নিক্ষেপ করবে; ফলে সাক্ষ্য-সিন্দুকের ওপরে রাখা পাপাবরণ ধূপের ধূমমেঘে আচ্ছন্ন হবে; সুতরাং সে মরবে না।
14সে বাছুরটির কিছুটা রক্ত নেবে ও তার আঙুল দিয়ে পাপাবরণের সামনে ছিটাবে; পরে সে তার আঙুল দিয়ে কিছুটা রক্ত নিয়ে পাপাবরণের সামনে সাতবার ছিটাবে।
15“এবারে লোকদের জন্য পাপার্থক বলিদানার্থে সে ছাগকে বধ করবে এবং বাছুরটির রক্ত ছিটানোর মতো ছাগলের রক্ত ছিটাবে। পাপাবরণের উপরে সাতবার ছিটাবে।