12সদাপ্রভুর সামনের বেদি থেকে সে জ্বলন্ত কয়লাপূর্ণ ধূপাধার নেবে এবং পূর্ণ দুই মুঠো চূর্ণীকৃত সুগন্ধি ধূপ নিয়ে পর্দার পিছনে রাখবে।
13সদাপ্রভুর সামনে আগুনের মধ্যে সে ধূপ নিক্ষেপ করবে; ফলে সাক্ষ্য-সিন্দুকের ওপরে রাখা পাপাবরণ ধূপের ধূমমেঘে আচ্ছন্ন হবে; সুতরাং সে মরবে না।
14সে বাছুরটির কিছুটা রক্ত নেবে ও তার আঙুল দিয়ে পাপাবরণের সামনে ছিটাবে; পরে সে তার আঙুল দিয়ে কিছুটা রক্ত নিয়ে পাপাবরণের সামনে সাতবার ছিটাবে।
15“এবারে লোকদের জন্য পাপার্থক বলিদানার্থে সে ছাগকে বধ করবে এবং বাছুরটির রক্ত ছিটানোর মতো ছাগলের রক্ত ছিটাবে। পাপাবরণের উপরে সাতবার ছিটাবে।
16এভাবে মহাপবিত্র স্থানের জন্য সে প্রায়শ্চিত্ত করবে, কেননা ইস্রায়েলীদের রকমারি অশুচিতা, বিরোধিতা ও অন্যান্য পাপ সেখানে ঘটেছিল। সমাগম তাঁবুর জন্য সে একই কাজ করবে, যা তাদের অশুচিতার মাঝে তাদের মধ্যে রয়েছে।