22ছাগটি তাদের সব পাপ বহন করে এক নির্জন জায়গায় নিয়ে যাবে ও তত্ত্বাবধায়ক ছাগটিকে মরুপ্রান্তরে ছেড়ে দেবে।
23“পরে হারোণ সমাগম তাঁবুতে যাবে এবং মহাপবিত্র স্থানে প্রবেশ করার আগে পরিহিত সব মসিনার পোশাক ছাড়বে ও সেগুলি সেখানে রাখবে।
24এক পবিত্রস্থানে সে জলে স্নান করবে এবং তার নিয়মিত কাপড় পরবে। এবারে সে বাইরে আসবে এবং নিজের জন্য হোমবলি ও লোকদের জন্য হোমবলি উৎসর্গ করবে, এইভাবে নিজের জন্য ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে।
25আর সে পাপার্থক বলির মেদ বেদিতে পোড়াবে।
26“অন্যের জন্য দণ্ডিত ছাগকে যে ব্যক্তি মুক্ত করবে, সে তার কাপড় অবশ্যই ধুয়ে নেবে ও জলে স্নান করবে; পরে সে শিবিরে আসতে পারে।