28এগুলি যে ব্যক্তি জ্বালাবে, সে তার কাপড় অবশ্যই ধুয়ে নেবে ও নিজে জলে স্নান করবে; পরে সে শিবিরে আসতে পারবে।
29“এটি তোমাদের জন্য চিরস্থায়ী বিধি হবে: সপ্তম মাসের দশম দিনে তোমরা আত্মসংযমী হবে এবং স্বদেশি অথবা তোমাদের মধ্যে বসবাসকারী প্রবাসী কোনো কাজ করবে না,
30কারণ ওই দিনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হবে, তোমরা পরিষ্কৃত হবে। পরে সদাপ্রভুর সামনে তোমরা সব পাপ থেকে শুচিশুদ্ধ হবে।
31এই দিন তোমাদের বিশ্রামের জন্য বিশ্রামদিন এবং তোমরা অবশ্যই আত্মসংযমী হবে; এটি চিরস্থায়ী বিধি।
32যে যাজককে অভিষেক ও নিযুক্তি দ্বারা মহাযাজকরূপে তার বাবার উত্তরসূরি করা হবে, সে প্রায়শ্চিত্ত করবে। পবিত্র মসিনা কাপড় সে পরবে