লেবীয় পুস্তক 16

পরে দুটি ছাগলের পক্ষে সে গুটিকাপাত করবে। সদাপ্রভুর উদ্দেশে একটি ছাগল ও অন্যদের অপরাধে দণ্ডিত হবার জন্য অন্য ছাগলের ভাগ্য নির্ণীত হবে।

Leviticus 16:8 (UKJV) And Aaron shall cast lots upon the two goats; one lot for the LORD, and the other lot for the scapegoat.

6“হারোণ নিজের পাপার্থক বলিরূপে প্রায়শ্চিত্ত সাধনার্থে ও তার কুলের পক্ষে বাছুরটি উৎসর্গ করবে।

7পরে সে দুটি ছাগল নেবে এবং সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সদাপ্রভুর সামনে রাখবে।

8পরে দুটি ছাগলের পক্ষে সে গুটিকাপাত করবে। সদাপ্রভুর উদ্দেশে একটি ছাগল ও অন্যদের অপরাধে দণ্ডিত হবার জন্য অন্য ছাগলের ভাগ্য নির্ণীত হবে।

9সদাপ্রভুর উদ্দেশে নির্ণীত ছাগকে এনে হারোণ পাপার্থক বলি উৎসর্গ করবে।

10কিন্তু অন্যদের জন্য শাস্তি পাওয়ার জন্য মনোনীত ছাগটিকে জীবিতাবস্থায় সদাপ্রভুর সামনে আনতে হবে ও প্রায়শ্চিত্ত সাধনার্থে অন্যের পক্ষে দণ্ডিতরূপে তাকে মরুপ্রান্তরে পাঠাতে হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.