9কোমরের কাছাকাছি মেদযুক্ত দুটি কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে।
10একইভাবে বলিকৃত বাছুরটির মেদ সরাবে, যা মঙ্গলার্থক বলিদান। পরে যাজক হোমবলির বেদিতে সেগুলি পোড়াবে।
11কিন্তু ওই বাছুরটির চামড়া, সমস্ত মাংস, মাথা ও পা, অন্ত্র ও গোবর,
12সম্পূর্ণ বাছুরটিকে নিয়ে শিবিরের বাইরে কোনো আনুষ্ঠানিক শুচিশুদ্ধ স্থানে কাঠের উপরে আগুনে পোড়াবে, ভস্ম ফেলার স্থানেই ভস্মের স্তূপে সেগুলি পুড়বে।
13“ ‘যদি সমগ্র ইস্রায়েলী সমাজ অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, এমনকি বিষয়টি সমাজের অজানা থাকলেও তারা দোষী সাব্যস্ত হবে