6সে রক্তের মধ্যে আঙুল ডুবিয়ে পবিত্রস্থানের সামনের দিকে গিয়ে সদাপ্রভুর সামনে সেই রক্তের কিছুটা ছিটিয়ে দেবে।
7পরে যাজক সমাগম তাঁবুর মধ্যে সদাপ্রভুর সামনে সুগন্ধি ধূপযুক্ত বেদির শৃঙ্গে অল্প রক্ত দেবে। সমাগম তাঁবুর প্রবেশদ্বারে হোমবলির বেদির মূলে সে বাছুরটির অবশিষ্ট রক্ত ঢালবে।
8পাপার্থক বলির বাছুরটির সমস্ত মেদ সে ছাড়াবে যা অন্ত্রের সঙ্গে সংযুক্ত অংশ,
9কোমরের কাছাকাছি মেদযুক্ত দুটি কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে।
10একইভাবে বলিকৃত বাছুরটির মেদ সরাবে, যা মঙ্গলার্থক বলিদান। পরে যাজক হোমবলির বেদিতে সেগুলি পোড়াবে।