22পরে লোকদের দিকে হারোণ তাঁর হাত তুলে ধরলেন ও তাদের আশীর্বাদ করলেন। পাপার্থক বলি, হোমবলি ও মঙ্গলার্থক বলিদান শেষ হওয়ার পরে হারোণ নিচে নামলেন।
23পরে মোশি ও হারোণ সমাগম তাঁবুর মধ্যে গেলেন। শিবির থেকে বেরিয়ে এসে তাঁরা লোকদের আশীর্বাদ করলেন, এবং সব লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ আবির্ভূত হল।
24সদাপ্রভুর উপস্থিতি থেকে আগুন নির্গত হল এবং বেদিতে রাখা হোমবলি ও মেদমিশ্রিত অংশগুলিকে সেই আগুন গ্রাস করল। সব লোক এই দৃশ্য চাক্ষুষ করে, হর্ষধ্বনি করল ও উবুড় হয়ে পড়ল।