লেবীয় পুস্তক 9

এবং মঙ্গলার্থক বলিদানের জন্য একটি ষাঁড় ও একটি মেষ এবং জলপাই তেলে মেশানো শস্য-নৈবেদ্য নেবে সদাপ্রভুর সামনে উৎসর্গ করার জন্য, কেননা আজ তোমাদের সামনে সদাপ্রভু আবির্ভূত হবেন।’ ”

Leviticus 9:4 (UKJV) Also a bullock and a ram for peace offerings, to sacrifice before the LORD; and a food offering mingled with oil: in order to day the LORD will appear unto you.

2তিনি হারোণকে বললেন, “তুমি পাপার্থক-নৈবেদ্যরূপে ত্রুটিহীন এক এঁড়ে বাছুর ও হোমবলিরূপে ত্রুটিহীন এক মেষ নাও এবং সদাপ্রভুর সামনে নিয়ে এসো।

3পরে ইস্রায়েলীদের তিনি বললেন, ‘পাপার্থক-নৈবেদ্যরূপে তোমরা একটি পাঁঠা ও হোমবলিরূপে একটি বাছুর, একটি মেষশাবক নাও; দুটিই যেন এক বর্ষীয় ও ত্রুটিমুক্ত হয়,

4এবং মঙ্গলার্থক বলিদানের জন্য একটি ষাঁড় ও একটি মেষ এবং জলপাই তেলে মেশানো শস্য-নৈবেদ্য নেবে সদাপ্রভুর সামনে উৎসর্গ করার জন্য, কেননা আজ তোমাদের সামনে সদাপ্রভু আবির্ভূত হবেন।’ ”

5মোশির আদেশানুসারে তারা এইসব সমাগম তাঁবুর সামনে আনল, এবং সমগ্র জনমণ্ডলী কাছে এল ও সদাপ্রভুর সামনে দাঁড়াল।

6পরে মোশি বললেন, “সদাপ্রভু এই কাজ করতে তোমাদের আদেশ দিয়েছেন, যেন সদাপ্রভুর মহিমা তোমাদের প্রতি প্রদর্শিত হয়।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.