42গীতসংহিতা পুস্তকে দাউদ স্বয়ং ঘোষণা করেছেন: “ ‘প্রভু আমার প্রভুকে বলেন, “তুমি আমার ডানদিকে বসো,
43যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠে পরিণত করি।” ’
44সুতরাং, দাউদ তাঁকে ‘প্রভু’ বলে অভিহিত করেছেন, তাহলে কীভাবে তিনি তাঁর সন্তান হতে পারেন?”
45সমস্ত লোকেরা যখন শুনছিল, যীশু তখন তাঁর শিষ্যদের বললেন,
46“শাস্ত্রবিদদের সম্পর্কে সতর্ক থেকো, তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ও হাটেবাজারে সম্ভাষিত হতে ভালোবাসে; সমাজভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন পেতে ও ভোজসভায় সব থেকে সম্মানজনক আসন লাভ করতে ভালোবাসে।