21অন্য সকলে যখন বাপ্তিষ্ম নিচ্ছিল, তখন যীশুও বাপ্তিষ্ম গ্রহণ করলেন। তিনি যখন প্রার্থনা করছিলেন, সেই সময়ে স্বর্গলোক খুলে গেল
22এবং পবিত্র আত্মা কপোতের রূপ ধারণ করে তাঁর উপর অবতীর্ণ হলেন। আর স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর ধ্বনিত হল, “তুমি আমার প্রিয় পুত্র, যাঁকে আমি প্রেম করি, তোমার উপরে আমি পরম প্রসন্ন।”
23পরে যীশুর বয়স যখন প্রায় ত্রিশ বছর, তিনি তাঁর পরিচর্যা কাজ শুরু করলেন। লোকেরা যেমন মনে করত, যীশু ছিলেন যোষেফের পুত্র, যোষেফ ছিলেন, এলির পুত্র,
24এলি মত্ততের পুত্র, মত্তত লেবির পুত্র, লেবি মল্কির পুত্র, মল্কি যান্নায়ের পুত্র, যান্নায় যোষেফের পুত্র,
25যোষেফ মত্তথিয়ের পুত্র, মত্তথিয় আমোষের পুত্র, আমোষ নহূমের পুত্র, নহূম ইষলির পুত্র, ইষলি নগির পুত্র,