3কিন্তু এষৌকে আমি ঘৃণা করেছি, আমি তার পর্বতমালাকে ধ্বংসস্তূপে পরিণত করেছি ও তার বসতিজমি মরুভূমির শিয়ালদের দিয়েছি।”
4ইদোম বলতে পারে, “আমাদের চূর্ণ করা হলেও আমরা আবার সেই ধ্বংসস্তূপ নতুন করে গড়ে তুলব।” কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভু বলেন: “তারা গড়ে তুলতে পারে কিন্তু আমি তা ধ্বংস করব। তাদের বলা হবে ‘দুষ্টদের দেশ’ এবং ‘এক জাতি যারা সর্বদা সদাপ্রভুর ক্রোধের অধীন।’
5তোমরা তা নিজের চোখে দেখবে ও বলবে, ‘সদাপ্রভু মহান, এমনকি ইস্রায়েলের সীমার বাইরেও মহান!’ ”
6সর্বশক্তিমান সদাপ্রভু বলেন, “একজন ছেলে তার বাবাকে সম্মান করে, ও একজন দাস তার মালিককে সম্মান করে। আমি যদি বাবা হই, তবে আমার প্রাপ্য সম্মান কোথায়? আর আমি যদি প্রভু হই, তবে আমার প্রাপ্য শ্রদ্ধা কোথায়? “যাজকেরা, তোমরাই আমার নামকে অবজ্ঞা করেছ। “কিন্তু তোমরা জিজ্ঞাসা করো, ‘আমরা কীভাবে তোমার নাম অবজ্ঞা করেছি?’
7“আমার বেদিতে অশুচি খাদ্য নিবেদন করে। “কিন্তু তোমরা জিজ্ঞাসা করো, ‘আমরা কীভাবে তোমাকে অশুচি করেছি?’ “এটা বলে যে সদাপ্রভুর মেজ তুচ্ছ।