1প্রভু যীশু খ্রীষ্টের বংশতালিকা, তিনি ছিলেন দাউদের বংশধর ও অব্রাহামের বংশধর।
2অব্রাহামের পুত্র ইস্হাক, ইস্হাকের পুত্র যাকোব, যাকোবের পুত্র যিহূদা ও তাঁর ভাইয়েরা,
3যিহূদার পুত্র পেরস ও সেরহ, যাঁদের মা ছিলেন তামর, পেরসের পুত্র হিষ্রোণ, হিষ্রোণের পুত্র রাম।
4রামের পুত্র অম্মীনাদব, অম্মীনাদবের পুত্র নহশোন, নহশোনের পুত্র সলমন।