2অব্রাহামের পুত্র ইস্হাক, ইস্হাকের পুত্র যাকোব, যাকোবের পুত্র যিহূদা ও তাঁর ভাইয়েরা,
3যিহূদার পুত্র পেরস ও সেরহ, যাঁদের মা ছিলেন তামর, পেরসের পুত্র হিষ্রোণ, হিষ্রোণের পুত্র রাম।
4রামের পুত্র অম্মীনাদব, অম্মীনাদবের পুত্র নহশোন, নহশোনের পুত্র সলমন।
5সলমনের পুত্র বোয়স, তাঁর মা ছিলেন রাহব, বোয়সের পুত্র ওবেদ, তাঁর মা ছিলেন রূত। ওবেদের পুত্র যিশয়,
6ও যিশয়ের পুত্র রাজা দাউদ। দাউদের পুত্র শলোমন, তাঁর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী।