12যীশু যখন শুনলেন যে যোহনকে কারাগারে বন্দি করা হয়েছে, তিনি গালীলে ফিরে গেলেন।
13তিনি নাসরৎ ত্যাগ করে কফরনাহূমে গিয়ে বসবাস করতে লাগলেন। সেই স্থানটি ছিল সবূলূন ও নপ্তালি অঞ্চলে, হ্রদের উপকূলে।
14এরকম ঘটল, যেন ভাববাদী যিশাইয়ের মাধ্যমে কথিত বচন পূর্ণ হয়:
15“সমুদ্রের অভিমুখে, জর্ডনের অপর পারে, সবূলূন দেশ ও নপ্তালি দেশ, গালীলের অইহুদি জাতিবৃন্দের—
16যে জাতি অন্ধকারে বসবাস করত, তারা এক মহাজ্যোতি দেখতে পেল; মৃত্যুচ্ছায়ার দেশে যাদের বসবাস ছিল, তাদের উপরে এক জ্যোতির উদয় হল।”