14এরকম ঘটল, যেন ভাববাদী যিশাইয়ের মাধ্যমে কথিত বচন পূর্ণ হয়:
15“সমুদ্রের অভিমুখে, জর্ডনের অপর পারে, সবূলূন দেশ ও নপ্তালি দেশ, গালীলের অইহুদি জাতিবৃন্দের—
16যে জাতি অন্ধকারে বসবাস করত, তারা এক মহাজ্যোতি দেখতে পেল; মৃত্যুচ্ছায়ার দেশে যাদের বসবাস ছিল, তাদের উপরে এক জ্যোতির উদয় হল।”
17সেই সময় থেকে যীশু প্রচার করা শুরু করলেন, “মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট।”
18গালীল সাগরের তীর ধরে হেঁটে যাওয়ার সময় যীশু দুই ভাইকে দেখতে পেলেন, শিমোন যাঁকে পিতর নামে ডাকা হত ও তাঁর ভাই আন্দ্রিয়। তাঁরা সাগরের জলে জাল ফেলছিলেন, কারণ তাঁরা ছিলেন মৎস্যজীবী।