1যীশু অনেক লোক দেখে একটি পর্বতের উপরে উঠে বসলেন। তাঁর শিষ্যেরা তাঁর কাছে এলেন।
2আর তিনি তাঁদের শিক্ষা দিতে লাগলেন। তিনি বললেন:
3“ধন্য তারা, যারা আত্মায় দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাদেরই।
4ধন্য তারা, যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাবে।
5ধন্য তারা, যারা নতনম্র, কারণ তারা পৃথিবীর অধিকার লাভ করবে।