14সুতরাং মোরেষৎ-গাৎকে নিজের বিদায়ের উপহার তুমি নিজেই দেবে। ইস্রায়েলের রাজাদের জন্য অক্ষীব নগর প্রতারক হবে।
15তোমরা যারা মারেশায় বসবাস করো, আমি তোমাদের বিরুদ্ধে এক দখলকারীকে নিয়ে আসব। ইস্রায়েলের গণ্যমান্য লোকেরা অদুল্লমে পালিয়ে যাবে।
16তোমাদের সন্তানদের যাদের তোমরা ভালোবাসো তাদের শোকে ন্যাড়া হও; নিজেকে শকুনের মতো ন্যাড়া করো, কেননা তারা তোমাদের কাছ থেকে নির্বাসনে যাবে।