মীখা 1

সুতরাং মোরেষৎ-গাৎকে নিজের বিদায়ের উপহার তুমি নিজেই দেবে। ইস্রায়েলের রাজাদের জন্য অক্‌ষীব নগর প্রতারক হবে।

Micah 1:14 (UKJV) Therefore shall you give presents to Moreshethgath: the houses of Achzib shall be a lie to the kings of Israel.

12যারা মারোতে বাস করে তারা ব্যাকুল হয়ে, রেহাই পাবার জন্য অপেক্ষা করছে, কারণ সদাপ্রভুর কাছে থেকে বিপদ এসে গেছে, এমনকি জেরুশালেমের দ্বার পর্যন্ত পৌঁছেছে।

13তোমরা যারা লাখীশে বসবাস করো, দ্রুতগামী ঘোড়াগুলি তোমরা রথের সঙ্গে বেঁধে দাও। ইস্রায়েলের অন্যায় প্রথমে তোমাদের মধ্যে পাওয়া গিয়েছিল, সেইজন্য সিয়োন-কন্যাকে তোমরাই পাপের পথে নিয়ে গিয়েছিলে।

14সুতরাং মোরেষৎ-গাৎকে নিজের বিদায়ের উপহার তুমি নিজেই দেবে। ইস্রায়েলের রাজাদের জন্য অক্‌ষীব নগর প্রতারক হবে।

15তোমরা যারা মারেশায় বসবাস করো, আমি তোমাদের বিরুদ্ধে এক দখলকারীকে নিয়ে আসব। ইস্রায়েলের গণ্যমান্য লোকেরা অদুল্লমে পালিয়ে যাবে।

16তোমাদের সন্তানদের যাদের তোমরা ভালোবাসো তাদের শোকে ন্যাড়া হও; নিজেকে শকুনের মতো ন্যাড়া করো, কেননা তারা তোমাদের কাছ থেকে নির্বাসনে যাবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.