10যারা রক্তপাতের দ্বারা সিয়োনকে এবং অন্যায় দ্বারা জেরুশালেমকে গড়ে তোলে।
11তাদের প্রধানেরা ঘুস নিয়ে বিচার করে, তাদের যাজকেরা পারিশ্রমিক নিয়ে শিক্ষা দেয়, এবং তাদের ভাববাদীরা অর্থের বিনিময়ে ভবিষ্যৎ বলে দেয়। তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে, “সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই? আমাদের উপর কোনও বিপদ আসবে না।”
12সেই কারণেই তোমাদের জন্য, সিয়োনকে মাঠের মতো চাষ করা হবে, জেরুশালেম এক ধ্বংসস্তূপে পরিণত হবে, মন্দিরের পাহাড় কাঁটাঝোপে ঢাকা পড়বে।