মীখা 3

তাদের প্রধানেরা ঘুস নিয়ে বিচার করে, তাদের যাজকেরা পারিশ্রমিক নিয়ে শিক্ষা দেয়, এবং তাদের ভাববাদীরা অর্থের বিনিময়ে ভবিষ্যৎ বলে দেয়। তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে, “সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই? আমাদের উপর কোনও বিপদ আসবে না।”

Micah 3:11 (UKJV) The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean upon the LORD, and say, Is not the LORD among us? none evil can come upon us.

9হে যাকোবের বংশের প্রধানেরা এবং ইস্রায়েলের শাসকেরা, শোনো, যারা ন্যায়বিচার ঘৃণা করে এবং যা কিছু সরল তা বিকৃত করে;

10যারা রক্তপাতের দ্বারা সিয়োনকে এবং অন্যায় দ্বারা জেরুশালেমকে গড়ে তোলে।

11তাদের প্রধানেরা ঘুস নিয়ে বিচার করে, তাদের যাজকেরা পারিশ্রমিক নিয়ে শিক্ষা দেয়, এবং তাদের ভাববাদীরা অর্থের বিনিময়ে ভবিষ্যৎ বলে দেয়। তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে, “সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই? আমাদের উপর কোনও বিপদ আসবে না।”

12সেই কারণেই তোমাদের জন্য, সিয়োনকে মাঠের মতো চাষ করা হবে, জেরুশালেম এক ধ্বংসস্তূপে পরিণত হবে, মন্দিরের পাহাড় কাঁটাঝোপে ঢাকা পড়বে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.