7দর্শনকারীরা লজ্জা পাবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে কারণ ঈশ্বর কোনও উত্তর দেবেন না।”
8কিন্তু আমি যাকোবকে তার অপরাধ, এবং ইস্রায়েলকে তাদের পাপ জানাবার জন্য, সদাপ্রভুর আত্মার দ্বারা, ন্যায়বিচার এবং শক্তিতে আমি পূর্ণ হয়েছি।
9হে যাকোবের বংশের প্রধানেরা এবং ইস্রায়েলের শাসকেরা, শোনো, যারা ন্যায়বিচার ঘৃণা করে এবং যা কিছু সরল তা বিকৃত করে;
10যারা রক্তপাতের দ্বারা সিয়োনকে এবং অন্যায় দ্বারা জেরুশালেমকে গড়ে তোলে।
11তাদের প্রধানেরা ঘুস নিয়ে বিচার করে, তাদের যাজকেরা পারিশ্রমিক নিয়ে শিক্ষা দেয়, এবং তাদের ভাববাদীরা অর্থের বিনিময়ে ভবিষ্যৎ বলে দেয়। তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে, “সদাপ্রভু কি আমাদের মধ্যে নেই? আমাদের উপর কোনও বিপদ আসবে না।”