6সুতরাং তোমাদের উপর রাত্রি আসবে, তোমরা দর্শন পাবে না, অন্ধকারাচ্ছন্ন হবে, ভবিষ্যৎ-কথন করতে পারবে না। ভাববাদীদের উপর সূর্য অস্ত যাবে, আর দিন তাদের জন্য অন্ধকার হবে।
7দর্শনকারীরা লজ্জা পাবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে কারণ ঈশ্বর কোনও উত্তর দেবেন না।”
8কিন্তু আমি যাকোবকে তার অপরাধ, এবং ইস্রায়েলকে তাদের পাপ জানাবার জন্য, সদাপ্রভুর আত্মার দ্বারা, ন্যায়বিচার এবং শক্তিতে আমি পূর্ণ হয়েছি।
9হে যাকোবের বংশের প্রধানেরা এবং ইস্রায়েলের শাসকেরা, শোনো, যারা ন্যায়বিচার ঘৃণা করে এবং যা কিছু সরল তা বিকৃত করে;
10যারা রক্তপাতের দ্বারা সিয়োনকে এবং অন্যায় দ্বারা জেরুশালেমকে গড়ে তোলে।