মীখা 3

সুতরাং তোমাদের উপর রাত্রি আসবে, তোমরা দর্শন পাবে না, অন্ধকারাচ্ছন্ন হবে, ভবিষ্যৎ-কথন করতে পারবে না। ভাববাদীদের উপর সূর্য অস্ত যাবে, আর দিন তাদের জন্য অন্ধকার হবে।

Micah 3:6 (UKJV) Therefore night shall be unto you, that all of you shall not have a vision; and it shall be dark unto you, that all of you shall not divine; and the sun shall go down over the prophets, and the day shall be dark over them.

4তখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, কিন্তু তিনি উত্তর দেবেন না। সেই সময় তিনি তাঁর মুখ তাদের থেকে ফিরিয়ে রাখবেন কেননা তারা মন্দ কাজ করেছে।

5সদাপ্রভু এই কথা বলেন, “যেসব ভাববাদী আমার লোকদের বিপথে নিয়ে যায়, যদি তারা কিছু খেতে পায় তো ‘শান্তি’ ঘোষণা করে, কিন্তু যারা তাদের খাবার দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়।

6সুতরাং তোমাদের উপর রাত্রি আসবে, তোমরা দর্শন পাবে না, অন্ধকারাচ্ছন্ন হবে, ভবিষ্যৎ-কথন করতে পারবে না। ভাববাদীদের উপর সূর্য অস্ত যাবে, আর দিন তাদের জন্য অন্ধকার হবে।

7দর্শনকারীরা লজ্জা পাবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে কারণ ঈশ্বর কোনও উত্তর দেবেন না।”

8কিন্তু আমি যাকোবকে তার অপরাধ, এবং ইস্রায়েলকে তাদের পাপ জানাবার জন্য, সদাপ্রভুর আত্মার দ্বারা, ন্যায়বিচার এবং শক্তিতে আমি পূর্ণ হয়েছি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.