3যারা আমার প্রজার মাংস খাচ্ছে, গায়ের চামড়া তুলে নিয়ে হাড়গুলি টুকরো টুকরো করছে যারা সেগুলি কড়াইয়ের জন্য মাংসের মতো টুকরো টুকরো করছে, যেন পাত্রের মধ্যে মাংস?”
4তখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, কিন্তু তিনি উত্তর দেবেন না। সেই সময় তিনি তাঁর মুখ তাদের থেকে ফিরিয়ে রাখবেন কেননা তারা মন্দ কাজ করেছে।
5সদাপ্রভু এই কথা বলেন, “যেসব ভাববাদী আমার লোকদের বিপথে নিয়ে যায়, যদি তারা কিছু খেতে পায় তো ‘শান্তি’ ঘোষণা করে, কিন্তু যারা তাদের খাবার দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়।
6সুতরাং তোমাদের উপর রাত্রি আসবে, তোমরা দর্শন পাবে না, অন্ধকারাচ্ছন্ন হবে, ভবিষ্যৎ-কথন করতে পারবে না। ভাববাদীদের উপর সূর্য অস্ত যাবে, আর দিন তাদের জন্য অন্ধকার হবে।
7দর্শনকারীরা লজ্জা পাবে এবং গণকেরা অসম্মানিত হবে। তারা সবাই মুখ ঢাকবে কারণ ঈশ্বর কোনও উত্তর দেবেন না।”