মীখা 5

অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা সদাপ্রভুর কাছ থেকে আসা শিশিরের মতো হবে, ঘাসের উপরে পড়া বৃষ্টির মতো, যা মানুষের আদেশে পড়ে না কিংবা তার উপর নির্ভর করে না।

Micah 5:7 (UKJV) And the remnant of Jacob shall be in the midst of many people as a dew from the LORD, as the showers upon the grass, that tarries not for man, nor waits for the sons of men.

5আর তিনি আমাদের পক্ষে শান্তি হবেন যখন আসিরীয়রা আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দুর্গগুলি পদদলিত করবে তখন আমরা তাদের বিরুদ্ধে সাতজন মেষপালক, এমনকি আটজন দলপতি নিযুক্ত করব।

6সেই সময় তারা আসিরিয়ার দেশ তরোয়াল দ্বারা, নিম্রোদের দেশকে খোলা তরোয়াল দ্বারা শাসন করবে। তারা যখন আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দেশের সীমানার মধ্যে দিয়ে যাবে তিনি আমাদের আসিরীয়দের হাত থেকে রক্ষা করবেন।

7অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা সদাপ্রভুর কাছ থেকে আসা শিশিরের মতো হবে, ঘাসের উপরে পড়া বৃষ্টির মতো, যা মানুষের আদেশে পড়ে না কিংবা তার উপর নির্ভর করে না।

8অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে জঙ্গলের বুনো পশুর মধ্যে সিংহের মতো, মেষপালের মধ্যে যুবক সিংহের মতো, সে যখন পালের মধ্যে দিয়ে যায় তখন তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, কেউ তাদের উদ্ধার করতে পারে না।

9তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে, এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.