মীখা 5

তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে, এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে।

Micah 5:9 (UKJV) Yours hand shall be lifted up upon yours adversaries, and all yours enemies shall be cut off.

7অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা সদাপ্রভুর কাছ থেকে আসা শিশিরের মতো হবে, ঘাসের উপরে পড়া বৃষ্টির মতো, যা মানুষের আদেশে পড়ে না কিংবা তার উপর নির্ভর করে না।

8অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে জঙ্গলের বুনো পশুর মধ্যে সিংহের মতো, মেষপালের মধ্যে যুবক সিংহের মতো, সে যখন পালের মধ্যে দিয়ে যায় তখন তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, কেউ তাদের উদ্ধার করতে পারে না।

9তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে, এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে।

10“সেইদিন,” সদাপ্রভুর বলেন, “আমি তোমাদের ঘোড়াদের তোমাদের মধ্যে থেকে বিনাশ করব এবং তোমাদের রথগুলি ধ্বংস করব।

11আমি তোমাদের দেশের নগরগুলি ধ্বংস করব আর তোমার সব দুর্গগুলি ভেঙে ফেলব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.