8অনেক জাতির মধ্যে যাকোবের বেঁচে থাকা লোকেরা হবে জঙ্গলের বুনো পশুর মধ্যে সিংহের মতো, মেষপালের মধ্যে যুবক সিংহের মতো, সে যখন পালের মধ্যে দিয়ে যায় তখন তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, কেউ তাদের উদ্ধার করতে পারে না।
9তোমরা তোমাদের শত্রুদের উপর জয়লাভ করবে, এবং তোমার সমস্ত শত্রু ধ্বংস হবে।
10“সেইদিন,” সদাপ্রভুর বলেন, “আমি তোমাদের ঘোড়াদের তোমাদের মধ্যে থেকে বিনাশ করব এবং তোমাদের রথগুলি ধ্বংস করব।
11আমি তোমাদের দেশের নগরগুলি ধ্বংস করব আর তোমার সব দুর্গগুলি ভেঙে ফেলব।
12আমি তোমার জাদুবিদ্যা নষ্ট করব মায়াবিদ্যা ব্যবহারকারীরা তোমার মধ্যে আর থাকবে না।