12সেদিন আসিরিয়া এবং মিশরের নগরগুলি থেকে লোকেরা তোমার কাছে আসবে, এমনকি মিশর থেকে ইউফ্রেটিস পর্যন্ত এবং এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত, আর এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত।
13পৃথিবীর বাসিন্দাদের কাজের ফলে পৃথিবী জনশূন্য হবে।
14তোমার লাঠি দিয়ে তোমার লোকেদের তত্ত্বাবধান করো, সেই পাল তোমার উত্তরাধিকার, যারা নিজেরা একা অরণ্যে বাস করে, উর্বর চারণভূমিতে। অনেক দিন আগে যেমন চরে বেড়াত তেমনি বাশনে ও গিলিয়দে তারা চরে খাক।
15“মিশর দেশ থেকে বের হয়ে আসার দিনগুলির মতো, আমি তাদের আমার আশ্চর্য কাজ দেখাব।”
16জাতিগণ দেখবে ও লজ্জিত হবে, তাদের সমস্ত শক্তি থেকে তারা বঞ্চিত হবে। তারা নিজেদের মুখ হাত দিয়ে বন্ধ করবে, এবং তাদের কান বধির হবে।