3সদাপ্রভুর ক্রোধে ধীর কিন্তু পরাক্রমে মহান; সদাপ্রভু দোষীদের অদণ্ডিত অবস্থায় ছেড়ে দেবেন না। ঘূর্ণিঝড় ও ঝটিকাই তাঁর পথ, ও মেঘরাশি তাঁর পদধূলি।
4তিনি র্ভৎসনা করে সমুদ্রকে শুকনো করে দেন; তিনি সব নদনদী জলশূন্য করে দেন। বাশন ও কর্মিল শুকিয়ে যায় এবং লেবাননের ফুলগুলিও ম্লান হয়ে যায়।
5তাঁর সামনে পর্বতমালা কেঁপে ওঠে এবং পাহাড়গুলি গলে যায়। তাঁর উপস্থিতিতে পৃথিবী কম্পিত হয়, জগৎ এবং সব জগৎবাসীও হয়।
6তাঁর ঘৃণামিশ্রিত ক্রোধের প্রতিরোধ কে করতে পারে? তাঁর প্রচণ্ড ক্রোধ কে সহ্য করতে পারে? তাঁর ক্রোধ আগুনের মতো ঢালা হয়েছে; তাঁর সামনে পাষাণপাথরগুলি চূর্ণবিচূর্ণ হয়েছে।
7সদাপ্রভু মঙ্গলময়, সংকটকালে এক আশ্রয়স্থল। যারা তাঁতে নির্ভরশীল হয় তিনি তাদের যত্ন নেন,