20সল্লূয়ের পরিবারে কল্লয়; আমোকের পরিবারে এবর;
21হিল্কিয়ের পরিবারে হশবিয়; যিদয়িয়ের পরিবারে নথনেল।
22ইলীয়াশীবের, যোয়াদার, যোহাননের ও যদ্দূয়ের সময়ে লেবীয়দের এবং যাজকদের পরিবারের প্রধানদের নামের তালিকা পারসীক দারিয়াবসের রাজত্বকালে লেখা হয়েছিল।
23লেবি বংশের প্রধানদের নাম ইলীয়াশীবের ছেলে যোহাননের সময় পর্যন্ত বংশাবলী পুস্তকের মধ্যে লেখা হয়েছিল।
24লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্মীয়েলের ছেলে যেশূয়, এবং তাদের সহযোগীরা ঈশ্বরের লোক দাউদের কথামতো অন্য দলের মুখোমুখি দাঁড়িয়ে দলের পর দল ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করত।