নহিমিয় 3

জেরুশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হলোহেশের ছেলে শল্লুম ও তার মেয়েরা তার পরের অংশটি মেরামত করল।

Nehemiah 3:12 (UKJV) And next unto him repaired Shallum the son of Halohesh, the ruler of the half part of Jerusalem, he and his daughters.

10তার পরের অংশটি মেরামত করল হরূমফের ছেলে যিদায়। এই অংশটি তাঁর বাড়ির সামনে ছিল, এবং তাঁর পরের অংশটি হশব্‌নিয়ের ছেলে হটূশ মেরামত করল।

11হারীমের ছেলে মল্কিয় ও পহৎ-মোয়াবের ছেলে হশূব অন্য এক ভাগ ও তুন্দুর দুর্গটি মেরামত করল।

12জেরুশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হলোহেশের ছেলে শল্লুম ও তার মেয়েরা তার পরের অংশটি মেরামত করল।

13হানূন এবং সানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করল। তারা তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল। তারা সার-দ্বার পর্যন্ত 1,000 হাত প্রাচীরও মেরামত করল।

14বেথ-হক্কেরম প্রদেশের শাসনকর্তা রেখবের ছেলে মল্কিয় সার-দ্বার মেরামত করলেন। তিনি তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগালেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.