নহিমিয় 3

তার পরের অংশটি বানির ছেলে রহূমের অধীনে লেবীয়েরা মেরামত করল। তার পরের অংশটি কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তার এলাকার হয়ে মেরামত করলেন।

Nehemiah 3:17 (UKJV) After him repaired the Levites, Rehum the son of Bani. Next unto him repaired Hashabiah, the ruler of the half part of Keilah, in his part.

15মিস্‌পা প্রদেশের শাসনকর্তা কল্‌হোষির ছেলে শল্লুম উনুইদ্বার মেরামত করলেন। তিনি তার উপর ছাদ দিলেন এবং তার দরজা, খিল ও হুড়কাগুলি লাগালেন। রাজার বাগানের পাশে শীলোহের পুকুরের প্রাচীর থেকে আরম্ভ করে দাউদ-নগরের থেকে যে সিঁড়ি নেমে গেছে সেই পর্যন্ত তিনি মেরামত করলেন।

16বেত-সূর প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা অস্‌বুকের ছেলে নহিমিয় প্রাচীরের পরের অংশটি দাউদ বংশের কবরের কাছ থেকে কাটা পুকুর ও বীরদের বাড়ি পর্যন্ত মেরামত করলেন।

17তার পরের অংশটি বানির ছেলে রহূমের অধীনে লেবীয়েরা মেরামত করল। তার পরের অংশটি কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তার এলাকার হয়ে মেরামত করলেন।

18তার পরের অংশটি তাদের সঙ্গের লেবীয়েরা, কিয়ীলা প্রদেশের বাকি অংশের শাসনকর্তা হেনাদদের ছেলে ববয়ের অধীনে থেকে মেরামত করল।

19তাদের পরের অংশটি, মিস্‌পার শাসনকর্তা যেশূয়ের ছেলে এষর অস্ত্রশস্ত্র রাখবার ঘরে উঠবার পথের সামনের জায়গা থেকে প্রাচীরের বাঁক পর্যন্ত মেরামত করে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.