16বেত-সূর প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা অস্বুকের ছেলে নহিমিয় প্রাচীরের পরের অংশটি দাউদ বংশের কবরের কাছ থেকে কাটা পুকুর ও বীরদের বাড়ি পর্যন্ত মেরামত করলেন।
17তার পরের অংশটি বানির ছেলে রহূমের অধীনে লেবীয়েরা মেরামত করল। তার পরের অংশটি কিয়ীলা প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা হশবিয় তার এলাকার হয়ে মেরামত করলেন।
18তার পরের অংশটি তাদের সঙ্গের লেবীয়েরা, কিয়ীলা প্রদেশের বাকি অংশের শাসনকর্তা হেনাদদের ছেলে ববয়ের অধীনে থেকে মেরামত করল।
19তাদের পরের অংশটি, মিস্পার শাসনকর্তা যেশূয়ের ছেলে এষর অস্ত্রশস্ত্র রাখবার ঘরে উঠবার পথের সামনের জায়গা থেকে প্রাচীরের বাঁক পর্যন্ত মেরামত করে।
20তারপরে সব্বয়ের ছেলে বারূক প্রাচীরের বাঁক থেকে মহাযাজক ইলীয়াশীবের বাড়ির দ্বার পর্যন্ত আগ্রহের সঙ্গে মেরামত করল।