নহিমিয় 3

তার পাশে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর একটি অংশ মেরামত করল। তার পাশের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম তার ঘরের সামনে মেরামত করল।

Nehemiah 3:30 (UKJV) After him repaired Hananiah the son of Shelemiah, and Hanun the sixth son of Zalaph, another piece. After him repaired Meshullam the son of Berechiah opposite to his chamber.

28যাজকেরা অশ্বদ্বারের উপর দিকে, প্রত্যেকজন নিজ নিজ বাড়ির সামনে মেরামত করল।

29তার পরের অংশটি ইম্মেরের ছেলে সাদোক তার বাড়ির সামনের দিকে মেরামত করল। তার পরের অংশটি পূব-দ্বারের রক্ষক শখনিয়ের ছেলে শময়িয় মেরামত করল।

30তার পাশে শেলিমিয়ের ছেলে হনানিয় ও সালফের ষষ্ঠ ছেলে হানূন আর একটি অংশ মেরামত করল। তার পাশের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম তার ঘরের সামনে মেরামত করল।

31তার পরের অংশটি মল্কিয় নামে একজন স্বর্ণকার মেরামত করল, এটি ছিল সমাবেশ-দ্বারের সামনে উপাসনা গৃহের সেবাকারীদের ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত এবং প্রাচীরের কোণের উপরের ঘর পর্যন্ত;

32এবং স্বর্ণকার ও ব্যবসায়ীরা প্রাচীরের কোণের উপরকার ঘর আর মেষদ্বারের মাঝখানের জায়গাটি মেরামত করল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.