নহিমিয় 3

পাসেহের ছেলে যিহোয়াদা ও বসোদিয়ার ছেলে মশুল্লম যিশানা দ্বারটি মেরামত করল। তারা তাঁর কড়িকাঠগুলি এবং তাঁর দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল।

Nehemiah 3:6 (UKJV) Moreover the old gate repaired Jehoiada the son of Paseah, and Meshullam the son of Besodeiah; they laid the beams thereof, and set up the doors thereof, and the locks thereof, and the bars thereof.

4তাঁর পরের অংশটি মেরামত করল ঊরিয়ের ছেলে মরেমোৎ, ঊরিয় ছিল হক্কোষের ছেলে। তাঁর পরের অংশটি বেরিখিয়ের ছেলে মশুল্লম, মেরামত করল, বেরিখিয়ের ছিল মশেষবেলের ছেলে এবং তাঁর পরের অংশটি বানার ছেলে সাদোক মেরামত করল।

5তাঁর পরের অংশটি মেরামত করল তকোয়ীয়েরা, কিন্তু তাদের প্রধানেরা তাদের তদারককারীদের অধীনে পরিচর্যায় রাজি হল না।

6পাসেহের ছেলে যিহোয়াদা ও বসোদিয়ার ছেলে মশুল্লম যিশানা দ্বারটি মেরামত করল। তারা তাঁর কড়িকাঠগুলি এবং তাঁর দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল।

7এর পরের অংশটি গিবিয়োনীয় মলটিয় ও মেরোণোথীয় যাদোন মেরামত করল। এরা ছিল সেই গিবিয়োন ও মিস্‌পার অধিবাসী যা ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের সিংহাসনের অধীন ছিল।

8এর পরের অংশটি মেরামত করল হর্হয়ের ছেলে উষীয়েল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। তাঁর পরের অংশটি মেরামত করল হনানিয় নামে একজন সুগন্ধি প্রস্তুতকারক। এইভাবে তারা চওড়া প্রাচীর পর্যন্ত জেরুশালেমের প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে আনল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.