7এর পরের অংশটি গিবিয়োনীয় মলটিয় ও মেরোণোথীয় যাদোন মেরামত করল। এরা ছিল সেই গিবিয়োন ও মিস্পার অধিবাসী যা ইউফ্রেটিস নদীর ওপারের শাসনকর্তাদের সিংহাসনের অধীন ছিল।
8এর পরের অংশটি মেরামত করল হর্হয়ের ছেলে উষীয়েল। উষীয়েল ছিল একজন স্বর্ণকার। তাঁর পরের অংশটি মেরামত করল হনানিয় নামে একজন সুগন্ধি প্রস্তুতকারক। এইভাবে তারা চওড়া প্রাচীর পর্যন্ত জেরুশালেমের প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে আনল।
9জেরুশালেম প্রদেশের অর্ধেক অংশের শাসনকর্তা, হূরের ছেলে রফায় তাঁর পরের অংশটি মেরামত করল।
10তার পরের অংশটি মেরামত করল হরূমফের ছেলে যিদায়। এই অংশটি তাঁর বাড়ির সামনে ছিল, এবং তাঁর পরের অংশটি হশব্নিয়ের ছেলে হটূশ মেরামত করল।
11হারীমের ছেলে মল্কিয় ও পহৎ-মোয়াবের ছেলে হশূব অন্য এক ভাগ ও তুন্দুর দুর্গটি মেরামত করল।